প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে এসে পুরো বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান। তিনি জানান, রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।